শিরোনাম
◈ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, আইন অনুযায়ী সিদ্ধান্ত : আইনমন্ত্রী ◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৭ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থ্রি ডি প্রিন্টার দিয়ে আস্ত ব্রিজ বানাল চীন

অনলাইন ডেস্ক : থ্রি ডি প্রিন্টিং প্রযুক্তির সাহায্যে খেলনা, জুতর মতো ছোটখাটো জিনিস তৈরি করে ফেলা যায়। এ বার একটা বড়সড় ব্রিজ বানিয়ে চমকে দিল চীন। ৮৬ ফুট দৈর্ঘ্যের এই ফুটব্রিজটি সাংহাইয়ের বাওশান জেলায় অবস্থিত। এটাই বিশ্বের দীর্ঘতম থ্রি ডি প্রিন্টিং ফুটব্রিজ। ব্রিজটার নকশা বানিয়েছেন জয়না বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল আর্কিটেকচার বিভাগ আর ব্রিজটা নির্মাণ করেছে সাংহাই উইসডম বে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি।

ব্রিজটা তৈরি করতে লেগেছে ১৭৬ কংক্রিট ইউনিট। ব্রিজের অংশগুলো প্রথমে বানানো হয়েছিল দুটো বিশালাকার থ্রি ডি প্রিন্টিং মেশিন দিয়ে। চীনের সবচেয়ে পুরনো ব্রিজ আঞ্জি। ১৪০০ বছরের পুরনো ব্রিজ এটি। এই ব্রিজের আদলেই বানানো হয়েছে থ্রি ডি প্রিন্টিং ব্রিজটি।

শুধুমাত্র ব্রিজের অংশগুলো বানাতে সময় লেগেছিল টানা ১৯ দিন। এই ভাবে থ্রি ডি প্রিন্টিং প্রযুক্তির সাহায্যে ব্রিজ তৈরিতে খরচ অনেকটাই কম বলে জানিয়েছেন জয়না বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিদরা। তবে এটাই বিশ্বের একমাত্র থ্রি ডি প্রিন্টিং ব্রিজ নয়। এর আগে আমস্টারডামে থ্রি ডি প্রযুক্তির সাহায্যে একটি স্টিলের ব্রিজ নির্মাণ করা হয়েছিল। যে যন্ত্রটা দিয়ে এই ব্রিজটা বানানো হয়েছিল, সেটার ওজন ৫ হাজার ৮০০ কেজি। মেশিনটা কিনতে খরচ পড়েছিল ২৮ লক্ষ ডলার।

  • সর্বশেষ