শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫০ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়ের বিয়েতে ২০০ বিমান, ছেলের ৫০০ অতিথিসহ সুইজারল্যান্ড পাড়ি!

অনলাই ডেস্ক : ভারতের সবচেয়ে ধনী পরিবারের সন্তান বলে কথা। মুকেশ আম্বানির মেয়ে ও ছেলের বিয়ে নিয়ে এলাহি আয়োজন। গত ডিসম্বরে অনুষ্ঠিত হলো মেয়ে ঈশা আম্বানির বিয়ে। আগামী মাসেই গাঁটছড়া বাঁধতে চলেছেন ছেলে আকাশ আম্বানি।

ডিসেম্বরে ঈশার বিয়েতে উপস্থিত ছিলেন অনেক আলোচিত ব্যক্তিত্ব। উড়ে এসেছিলেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। নাচ-গানে মাতিয়েছিলেন মার্কিন পপ তারকা বিয়ন্সে। হলিউড-বলিউড তারকাদের ছড়াছড়ি ছিল। তবে সবচেয়ে আকর্ষণ ছিল অতিথিদের জন্য ২০০ বিমান ভাড়া করার কাণ্ড।

ঈশা আম্বানির বিয়ের পর্ব শেষ হয়েছে দুই মাস চলছে। এরই মধ্যে আকাশ আম্বানির বিয়ের আয়োজন শুরু হয়েছে। আগামী ৭ মার্চ সাত পাকে বাঁধা পড়বেন আকাশ। আকাশ আম্বানির পাত্রী শ্লোক মেহতা। ভারতের বিখ্যাত হীরা ব্যবসায়ী রাসেল মেহতার মেয়ে শ্লোক ও আকাশ ছোটবেলার বন্ধু। ২০১৮ সালে তাদের এনগেজমেন্ট হয়।

আকাশের গাঁটছড়ায় আকর্ষণ থাকছে ‘বিদেশে বিয়ের আয়োজন’। মুম্বাইয়ে তিন দিনের অনুষ্ঠানও থাকছে। আকাশ ও শ্লোকের প্রি-ওয়েডিং অনুষ্ঠান হবে সুইজারল্যান্ডে।

সুইজারল্যান্ডের সেন্ট মোরিৎজে হবে এই অনুষ্ঠান। ফেব্রুয়ারির ২৩ থেকে ২৫ তারিখে এ অনুষ্ঠান হবে। এজন্য প্রায় ৫০০ অতিথিকে উড়িয়ে সুইজারল্যান্ড নেবেন আম্বানি পরিবার।

অতিথিদের মধ্যে কারা থাকছেন তার পূর্ণ তালিকা এখনো প্রকাশ করা না হলেও বলিউড অভিনেত্রী রণবীর কাপূর ও করণ জোহরে নাম জানা গেছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়