শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৯ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রদের চুলের স্টাইল বন্ধ করতে সেলুনে প্রধানশিক্ষকের চিঠি

মুসফিরাহ হাবীব: কোনো ছাত্রের মাথা ভরা খাড়া চুল, কারো আবার কানের পাশে চুল নেই, কেউ আবার কাকের বাসার মতো চুলে কেটেছে, কারো মাথার পিছনে টিকি।

কলকাতার নিউটাউন হাটগাছা হরিদাস স্কুলে ঘটেছে এমন ঘটনা। ছাত্রদের এমন বিচিত্র স্টাইলের চুল কাটা বন্ধ করতে স্থানীয় সেলুনে চিঠি দিয়েছেন স্কুলটির প্রধানশিক্ষক।

ছাত্রদের অনেক বোঝানো, বকা-ঝকা, ক্লাস করতে না দেওয়ার মত অনেককিছু করেও তাদের এমন চুল কাটা বন্ধ করতে না পেরে বিরক্ত ছিল স্কুল কর্তৃপক্ষ।

কোনো উপায় না দেখেই পরে যেসব সেলুন থেকে ছাত্ররা এমন স্টাইলে চুল কাটছে সেসব সেলুনে চিঠি দিয়ে এরকম চুল কাটা বন্ধের অনুরোধ করেন প্রধানশিক্ষক।

চিঠিতে তিনি লেখেন, “শ্রদ্ধেয় সেলুনের কর্মী বন্ধু, এ স্কুল আপনাদের। এর শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিনীত অনুরোধ করছি- ছাত্রদের এমন চুল কাটবেন না। এ স্টাইল দৃষ্টিকটু এবং অছাত্রসুলভ। তারা চাইলেও করবেন না।” চিঠিটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

স্কুলের প্রধানশিক্ষক পার্থসারথি দাসের কথায়, “আমি কর্তব্য পালন করেছি। শুধু স্কুলে শাসন করলেই হবে না। ঘরে-বাইরে মানসিকতার পরিবর্তনও আসা দরকার। তাই সেলুনগুলোকে শালীনতা বজায় রেখে কাজ করার অনুরোধ করেছি।”

  • সর্বশেষ