শিরোনাম
◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ধীরগতির ইন্টারনেটে ঝুঁকিতে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ◈ ইরানের সঙ্গে আলোচনার ঘোষণা ট্রাম্পের, বাতিল করলেন ‘বড় হামলা’ ◈ সৌদির সামরিক জোটে বাংলাদেশ: বাণিজ্য সুরক্ষা নাকি সংঘাতের ঝুঁকি? ◈ আসল দুধের আড়ালে ভেজালের কারখানা, ফাঁস হলো নকল দুধ তৈরির কৌশল (ভিডিও) ◈ রাতারাতি কোটিপতি হতে বান্ধবীদের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি, সফলতা আসতেই সব ভেস্তে দিল পুলিশ!(ভিডিও) ◈ পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪ ◈ ডলারের দামে ফের ঊর্ধ্বগতি, উদ্বেগে ব্যাংক ও আমদানিকারকরা ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পের ওপর প্রভাব খাটাতে চায় সৌদি আরব ◈ ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ অগাস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ শেখ হাসিনা ◈ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের 

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৭ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাবারের দাম বাড়ায় বিপাকে ময়মনসিংহের মৎসচাষিরা

জাবের হোসেন: দেশে মাছের মোট চাহিদার অন্যতম যোগানদার ময়মনসিংহ জেলা। প্রতিবছর জেলার চাহিদার চারগুণের বেশি মাছ উৎপাদিত হয় এখানে। গত অর্থ বছরে এজেলায় প্রায় সাড়ে চার লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। কিন্তু খাবারের মূল্যবৃদ্ধি এবংমাছের বাজারদর নিম্নমুখী হওয়ায় বিপাকে পড়েছেন মৎসচাষিরা। সময় টিভি

জেলায় বাণিজ্যিক মাছের খামার রয়েছে ৬ হাজার ৩৭১টি। আর এর সাথে জড়িত প্রায় সোয়া এক লাখ চাষি। দেশের মোট মাছ উৎপাদনের ১১ ভাগ উৎপাদন হয় জেলায়। আর পাঙ্গাসের মোট উৎপাদনের প্রায় ৫০ ভাগই হয় এখানে। বাণিজ্যিকভাবে মাছ চাষ করে ভাগ্যবদল করেছেন অনেকেই। তবে গত ২/৩ বছর ধরে মাছের দাম কম থাকায় এবং খাবারের উচ্চমূল্য ও নিম্নমান নিয়ে বেকায়দায় পড়ছেন খামারিরা। মাছ চাষ এবং ব্যাংক ঋণ পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন তারা। মৎস্য চাষিরা বলেন, মাছের খাবারের দাম অনেক বেশি। যে কারণে মাছ বিক্রি করলে তারা তেমন লাভবান হচ্ছেন না।

এ অবস্থায় মাছের খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে সরকারি নজরদারি এবং বিদেশে মাছ রপ্তানি ও মাছ চাষে ব্যবহৃত বিদ্যুৎ বিল কমানোর দাবি জানিয়েছেন মাছ চাষিরা। মাঠ পর্যায়ের মৎস্য কর্মকর্তারা বলছেন, সঠিক পদ্ধতিতে মাছ চাষ না করায় লোকসানের মুখে পড়ছেন খামারিরা। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, অনেকেই জমির অনুপাতে নির্ধারিত মাছ না ছেড়ে বেশি ছাড়েন। এর ফলে মাছের উৎপাদন কমে যায় এবং খাদ্যের অপচয় হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়