শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৮ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে সহায়তা করবে জার্মানি

স্বপ্না চক্রবর্তী : বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নে সব ধরণের সহযোগীতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জার্মানির রাষ্ট্রদূত এইচ ই পিটার ফারহানহোল্টজ।

রোববার পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সাথে স্বাক্ষাতকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের পোশাক শিল্পের দৃশ্যমান উন্নতি হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জার্মান সব সময় পাশে থাকবে।

এসময় নতুন বাজারের সন্ধানে থাকা বাংলাদেশী উদ্যোক্তাদের জন্য জার্মান একটি আকর্ষনীয় নতুন বাজার হিসেবে উল্লেখ করে বিজিএমইএ সভাপতি বলেন, বাংলাদেশের শ্রমিকরা এখন নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশে কাজ করছে এবং উপযুক্ত মজুরি পাচ্ছে। আমাদের রয়েছে বিশ্বসেরা সব গ্রীণ ফ্যাক্টরি। আমরা নিজেরা বিশ্ব সেরা ব্র্যান্ডিং করার চেষ্টা করছি। আশা করছি তাও খুব শিগগীরই সম্ভব হবে। তবে এর জন্য আমাদের বাজারগুলোর সহায়তা অত্যান্ত জরুরি। ক্রয়াদেশ বাড়ানোর পাশাপাশি উপযুক্ত মূল্য বৃদ্ধি করা এখন সময়ের দাবি। তাই এব্যাপারে জার্মান রাষ্ট্রদূতের ইতিবাচক দৃষ্টি কামনা করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন জার্মান এম্বেসির ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রধান আন্দ্রেস হার্টম্যান, বিজিএমইএ এর সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, পরিচালক আ ন ম সাইফুদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়