শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৯ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্লামা শফির সাথে সাক্ষাত করে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ইজতেমার আয়োজনকে সুন্দর করতে দোয়া চাইতে এসেছি

আল-আমিন : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দাওয়াত ও তাবলিগের বিশ্ব ইজতেমাকে সুন্দর ও সুচারুরূপে আঞ্জাম দেয়ার জন্য আমি হুজুরের কাছে দোয়া চাইতে এসেছি। হুজুরও বিশেষভাবে দোয়া করেছেন এবং ইজতেমার সার্বিক নিরাপত্তা, তত্ত্বাবধান ও কার্যক্রম সুন্দর এবং নির্বিঘ্নে করার অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে আমন্ত্রিত হয়ে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সেখানে তিনি জুমার নামাজ আদায় করেন। নামাজের পর উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সেখানে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে বিকেল তিনটার দিকে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়া আসনের এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস, ডিআইজি রুকনুদ্দিন, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মঈনুদ্দিন রুহি, মাওলানা আনাস মাদানী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আশরাফ আলী নিজামপুরীসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ।

  • সর্বশেষ