শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৫:৫৯ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসুর ভোটকেন্দ্র হলের বাইরে রাখার দাবিতে মশাল মিছিল

বাংলা ট্রিবিউন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলের বাইরে রাখার দাবিতে মশাল মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট। বুধবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) থেকে এ মিছিল বের করা হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ঘুরে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়। এরপর এক সংক্ষিপ্ত সমাবেশে প্রগতিশীল ছাত্রজোটের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা বক্তৃতা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজিব দাস  বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আগেই ভোটকেন্দ্র হলগুলোর বাইরে রাখার দাবি জানিয়েছি। কিন্তু আমরা দেখেছি প্রশাসন ছাত্রলীগের স্বার্থে ভোটকেন্দ্র হলের মধ্যেই রেখেছে। এতে প্রশাসন ছাত্রলীগকে একক আধিপত্য বিস্তারের সহযোগিতার ভূমিকার রাখছে। আমরা এই সিদ্ধান্ত মানি না।’
ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি উম্মে হাবিবা বেনজীর বলেন, ‘বেশির ভাগ ছাত্র সংগঠন ভোটকেন্দ্র হলের বাইরে রাখার প্রস্তাব রেখেছিল। প্রশাসন সে প্রস্তাবের বিরুদ্ধে রায় দিয়ে ছাত্রলীগের পক্ষে অবস্থান নিয়েছে। ভোটকেন্দ্র হলের বাইরে রাখার পক্ষে আমরা সাধারণ শিক্ষার্থীদের গণস্বাক্ষর নিয়েছি। তারাও এ দাবিকে সমর্থন দিয়েছেন।’
মিছিল ও সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ মাকর্সবাদী) সভাপতি সালমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা, ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি ফয়েজ উল্লাহ, ছাত্র ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল হক ইশতিয়াক প্রমুখ অংশ নেন।

  • সর্বশেষ