শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ১১:০৭ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ দেখতে চান ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: সোনম কাপুর, আনুশকা শর্মা, দীপিকা পাডুকোন, প্রিয়াংকা চোপড়া- বলিউডের একের পর এক অভিনেত্রী বিয়ে সেরে ফেলেছেন। কিন্তু রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে আপাতত একাই থাকতে শুরু করেছেন ক্যাটরিনা কাইফ।

রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর সালমান খানের সঙ্গে বন্ধুত্ব মজবুত হলেও, বিয়ের থেকে দূরে রয়েছেন ক্যাটরিনা কাইফ। আর এবার সাংবাদিকদের বিয়ে নিয়ে এক প্রশ্নের উত্তরে অদ্ভুত উত্তর দিলেন ক্যাটরিনা। তিনি বলেন, বিয়ে কোনও ভাবনাচিন্তার বিষয় নয়। বিয়ে করে ফেলতে হয়। শুধু তাই নয়, একজনের সিদ্ধান্তে কখনও বিয়ে হয় না। বিয়ে করতে হলে, দু'জনের মতামত সব সময় সমান জরুরি।

তাই সঠিক সময় হলে, বিয়ে হয়ে যাবে। এটা কেউ আগে থেকে বলে রাখতে পারে না। আর তাই, বিয়ের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে শেষ পর্যন্ত কী হয়। আমিও এর শেষ দেখতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়