শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৪:২০ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের মর্যাদায় উদ্যোগ নেওয়া হয়েছে : রৌনক জাহান

তরিকুল ইসলাম : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান বলেছেন, বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের যথাযথ মর্যাদা দেওয়ার জন্য মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। আমরা এরইমধ্যে বিমানবন্দর পরিদর্শন করেছি এবং সব স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেছি, যাতে অভিবাসী শ্রমিকদের মর্যাদা এবং তাদের সঙ্গে সুব্যবহার সম্মানের সঙ্গে নিশ্চিত হয়।

মঙ্গলবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা আইওএম এর উদ্যোগে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে এ কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব। তিনি বলেন, শ্রমিকদের পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে কাচ করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আমাদের মন্ত্রণালয়ের মনিটরিং প্রক্রিয়া আরও শক্ত করছি, যাতে অভিবাসী শ্রমিকরা প্রতারণার শিকার না হন। উচ্চ অভিবাসন খরচের মতো সমস্যা জনসচেতনতার মাধ্যমে দূর করা সম্ভব।

আলোচনায় অংশ নেন আইওএম বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন শ্যারন ডিমাঙ্কে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) অভিবাসন নীতিবিষয়ক অফিসার ইন চার্জ রেহনুমা সালাম খান, জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএনউইমেনের প্রোগ্রাম এনালিস্ট তপতী সাহা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক নজরুল ইসলাম এবং ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান প্রমূখ।

  • সর্বশেষ