শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৯:৪২ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ার্ল্ড ফটোগ্রাফিক কাপে সাফল্য, ‘বেস্ট অব ন্যাশন অ্যাওয়ার্ড’ জিতলেন পিনু রহমান

মারুফুল আলম : প্রথমবার আলোকচিত্রের বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘বেস্ট অব ন্যাশন বাংলাদেশ’ অ্যাওয়ার্ড জিতলেন সৌখিন আলোকচিত্রী পিনু রহমান। ৮ এপ্রিল নরওয়ের ড্রাম্মেন শহরে তাকে দেয়া হবে সম্মাননা স্মারক। সূত্র: ডিবিসি নিউজ। ফটো ও জার্নালিজম ক্যাটাগরীতে বেস্ট অব ন্যাশন অ্যাওয়ার্ড পাওয়া পিনু রহমানের ছবির নাম লস্ট চাইল্ডহুড। আলোকচিত্রী মাহমুদুল হাসান শুভ’র নেতৃত্বে এবারই প্রথম ওয়ার্ল্ড ফটোগ্রাফিক কাপে অংশ নেয় ১৮ জনের লাল-সবুজ দল।

এবার ৬টি ক্যাটাগরিতে ৩২টি দেশের জাতীয় পর্যায়ে বাছাই করা প্রায় ৬ শ’ আলোকচিত্র জমা পড়ে। সেখান থেকে ৩২টি ছবি জিতে নেয় বেস্ট অব ন্যাশন এ্যওয়ার্ড। নরওয়ের সেরা ১০ জনসহ ৩২ জন আলোকচিত্রীকে দেয়া হবে সম্মাননা স্মারক।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা পিনু রহমান পেশায় ব্যাংকার হলেও ফ্রিল্যান্স ফটোজার্নালিজম করছেন দীর্ঘদিন। দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পেয়েছেন অন্তত ১০টি পুরস্কার ও সম্মাননা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়