শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৩:৩৪ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালে ৫২ লাখ টাকা সোনার চেইনসহ যাত্রী আটক

সুজন কৈরী : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫২ লাখ ১৫হাজার টাকা সমমূল্যের ৭৪৫ গ্রাম ওজনের ২১৯টি সোনার চেইনসহ মামুন নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। চেইনগুলো মামুনের হাঁটুর নিচে এংলেট দিয়ে আটকানো ছিল।

রোববার রাত সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে আসেন মামুন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের পর তাকে আটক করে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা।

সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম বলেন, সুনিশ্চিত তথ্য থাকার পরও জিজ্ঞাসাবাদে মামুন স্বর্ণালঙ্কার থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ের তিনি বিষয়টি স্বীকার করেন। এরপর মামুনের দুই পায়ের হাঁটুর নিচে অ্যাংলেট দিয়ে আটকানো অবস্থায় সোনার চেইনগুলো উদ্ধার করা হয়। আটক স্বর্ণালঙ্কার ঢাকা কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে। মামুনকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়