শিরোনাম
◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, এগোচ্ছে নবম পে-স্কেল পরিকল্পনা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০১:৫৫ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারীপুরে যৌতুকের মামলায় পুলিশ কর্মকর্তার ৪ বছরের কারাদন্ড

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে স্ত্রীর দায়ের করা একটি যৌতুকের মামলায় পুলিশের এক কর্মকর্তাকে ৪ বছরের কারাদন্ড ৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদন্ড প্রদান করেছেন মাদারীপুরের একটি আদালত।

সোমবার দুপুরে মাদারীপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মোহাম্মদ আলী এ রায় প্রদান করেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ ফেব্রæয়ারি সূত্রাপুর থানার এসআই মাহিদুর রহমান সুমন মাদারীপুর শহরে বাড়ি তৈরি করার জন্য তার স্ত্রী শিখা আক্তারের বাবার কাছ থেকে ৫ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার দাবি করে। এর আগে বিয়ের সময় ৮ লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ শিখা আক্তারকে তার বাবা মকবুল হোসেন ফকির পুলিশের এসআই মাহিদুর রহমান সুমনের সঙ্গে বিয়ে দেন।

সুমনের দাবি করা যৌতুকের ৫ লাখ টাকা দিতে শিখা অস্বীকৃতি জানালে সুমন তার স্ত্রী শিখাকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় সুমনের পরিবার। পরে শিখা আক্তার বাদী হয়ে ২৩ এপ্রিল ২০১৪ সালে মাহিদুর রহমান সুমনসহ ৫ জনকে আসামি করে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়