শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০১:৫৮ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর চা চক্র

তরিকুল ইসলাম : ঢাকায় বিদেশি কূটনীতিক ও মিশন প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সম্মানে সোমবার চা চক্রের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনের দক্ষিণ লনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী বিকাল ৪টা ১০ মিনিটে অনুষ্ঠানস্থলে এসে অতিথিদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

বাংলাদেশে নিযুক্ত ৪৮টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও চার্জ দ্য অ্যাফেয়ার্সের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর মিশন প্রধান ও প্রতিনিধিদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এর আগে কূটনীতিকরা আলাদাভাবে ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, রাশিয়া, জাপান, ভারত, সৌদি আরব, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, সুইডেন, ইতালি ও ভ্যাটিক্যান সিটিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও চার্জ দ্য অ্যাফেয়ার্সরা চা-চক্রে অংশ নেন।

এছাড়া জাতিসংঘ, আইএমএফ, বিশ্বব্যাংক, ইউএনডিপি, ইউএনএইচসিআর, ডব্লিউএইচও, ডব্লিউএফপি, আইএলও, আইওএম ও ইউনিসেফের মতো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মিশনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন।

গণভবনের দক্ষিণ লনকে গ্রামীণ সাজে সাজানো হয়। সেই সাথে ছিল দেশাত্মবোধক গান। আমন্ত্রিত অতিথিদের চটপটি, ফুচকা, মুড়ি, মোয়া, নাড়ু, কদমা, মুরালি, ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, পুলি পিঠা, জিলাপি, কাবাব ও নানসহ নানা ঐতিহ্যবাহী খাবার ও পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির জেষ্ঠ্য নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়