শিরোনাম
◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি ◈ সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল ◈ এখন কোন পথে মমতার রাজনৈতিক ভবিষ্যৎ? ◈ পাঁচ গুণ আয়ের লোভে রাশিয়ার পথে ইলেকট্রিশিয়ান মোহন, যেভাবে যুদ্ধ করে দেশে ফেরেন

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৭:০৬ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুয়াওয়ে প্রশ্নে যুক্তরাষ্ট্রের সমালোচনা করলো আলিবাবা

আব্দুর রাজ্জাক : চীনের প্রধান মোবাইল কোম্পানি হুয়াওয়ের ব্যাপারে মার্কিন আচরণের নিন্দা জানিয়েছে অন্যতম বৃহত্তম অনলাইন ব্যবসায়িক প্রতিষ্ঠান আলিবাবা। যুক্তরাষ্ট্র হুয়াওয়েকে পশ্চিমা বাজারে প্রবেশে বাধা দিচ্ছে বলে কোম্পানিটি গত রোববার অভিযোগ করেছে। আরটি

চীনা কোম্পানিগুলোর ব্যাপারে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের আচরণের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। হুয়াওয়ের সঙ্গে যা হচ্ছে তা নি:সন্দেহে অন্যায় ও পক্ষ্যপাতমূলক। গত শুক্রবার হংকংয়ে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন চীনা কোম্পানি আলিবাবার নির্বাহী জো সাই।

মার্কিন জোটের বাকি ৪ সদস্য দেশ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ও ব্রিটেন ওয়াশিংটনের সঙ্গে সুর মিলিয়ে কথা বলছে। চীনা কোম্পানিগুলো তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে যে অভিযোগ আনা হচ্ছে তা নিতান্তই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আলিবাবা মনে করে।

জাতীয় নিরাপত্তা হুমকির অভিযোগে ৫ম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক উন্নতকরণে ইতোমধ্যেই হুয়াওয়ের মেশিনগুলোতে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

অন্যদিকে, ইরানের ওপর মার্কিন অবরোধ উপেক্ষা করার অভিযোগে হুয়াওয়ের প্রধান নির্বাহীকে যুক্তরাষ্ট্রের অনুরোধে আটক করে গৃহবন্দি করে রেখেছে কানাডা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়