শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৫:০৯ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে মুষ্টিমেয় কিছু কুলাঙ্গার ছাড়া সবাই মুক্তিযুদ্ধের পক্ষে : নাছির

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দেশে মুষ্টিমেয় কিছু কুলাঙ্গার ছাড়া সবাই মুক্তিযুদ্ধের পক্ষে । রোববার (২৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে নগর আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রচারণা উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, ৩০ ডিসেম্বর বহুল প্রত্যাশিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশ কোন পথে অগ্রসর হবে তা এ নির্বাচনে নির্ধারণ হবে। তাই নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ। স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব। এর জন্য নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করা ছাড়া বিকল্প নেই।

নগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে নগর সংশ্লিষ্ট ৬টি আসনে জয়ের লক্ষ্যে প্রচারণা চালাচ্ছেন। নওফেল, লতিফ, আফছারুল আমীন, ব্যারিস্টার আনিস, মইনউদ্দিন খান বাদল, দিদারুল আলমের পক্ষে ২৮ ডিসেম্বর সকাল আটটা পর্যন্ত প্রচারণা চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়