শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৮:৩৪ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহবুব তালুকদার বিবেকের তাড়নায় সত্যটি বলে ফেলেছেন : মোফাজ্জল করিম

মারুফুল আলম : সাবেক সচিব ও হাইকমিশনার মোফাজ্জল করিম বলেন, কমিশনার মাহবুব তালুকদার হয়তো মনে করেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড সম্পর্কে তার মতামত জাতির জানা দরকার তাই তিনি বিবেকের তাড়নায় সাংবাদিকদের কথাটি বলেছেন। বৃহস্পতিবার ডিবিসি নিউজ’র টকশোতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একজন প্রধান কমিশনার থাকলেও নির্বাচন কমিশনের সকল কমিশনারের গুরুত্ব সমান। খেলার মাঠে কেউ আক্রমনাত্মক খেলেন আর কেউ রক্ষণাত্মক খেলেন কিন্তু কোনো খেলোয়াড়ের গুরুত্ব কম নয়।

তিনি আরো বলেন, মাহবুব তালুকদার নির্বাচন কমিশনের পরিবেশ-পরিস্থিতি অনুমান করে প্রথম থেকে নিশ্চয়ই নিজেকে খাপ খাইয়ে নিতে চেষ্টা করেছেন। নোট অব ডিসেন্ট যখন নোট করা না হয়, উল্টো যদি বলা হয় যে, অমুক দল থেকে এসেছেন এটা তো গ্রহণযোগ্য কথা হতে পারে না।

মোফাজ্জল করিম বলেন, এই অবস্থাকে কি নরমাল বলা যায়? ফোন দিয়ে হোম সেক্রেটারি বা কেবিনেট সেক্রেটারিকে নির্দেশ করুন। জাতি জানুক আপনি তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন। রিপোর্ট নিচ্ছেন, কিন্তু ব্যবস্থা নিচ্ছেন না। ইনি এই দলের বা উনি ওই দলের এভাবে কেন বলা হবে? নোট অব ডিসেন্ট দেয়া ছাড়া একা ওনার কী করার থাকতে পারে।

মোফাজ্জল করিম আরো বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে, নোট অব ডিসেন্ট গ্রহণ করা হবে না কেনো? আপনাদের মেয়াদ ৩০ তারিখের পর বড়জোর ১৫ দিন, এরপর ক্ষমতা শেষ হয়ে যাবে। এখন যখন ক্ষমতায় আছেন, ক্ষমতা প্রয়োগ করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়