শিরোনাম
◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ 

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৮, ০১:৪৪ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৮, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা : আইজিপি

ইসমাঈল হুসাইন ইমু : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তিনি আজীবন দেশের জন্য, দেশের মানুষের জন্য চিন্তা করে ছিলেন। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না।

মঙ্গলবার বিকেলে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের বিষয় ভিত্তিক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ ইউনিভাসিটি অব প্রফেশনালস এর বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া। স্বাগত বক্তব্য রাখেন এআইজি ও বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক আবিদা সুলতানা।

মুখ্য আলোচক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধ নানা মাত্রিকতায় গৌরবোজ্জ্বল হয়ে রয়েছে। বাঙালি জাতির আত্মমর্যাদার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু বাঙালি জাতিকে আত্মসম্মান দিয়ে গেছেন। আমাদেরকে এ আত্মসম্মান ধরে রাখতে হবে।

অনুষ্ঠানে ‘২৫ মার্চ কালরাতে পুলিশের প্রথম সশস্ত্র প্রতিরোধ’ শীর্ষক রচনা এবং ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিজয়’ এর ওপর চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় রাজধানীর ইংরেজী ও বাংলা মাধ্যমের মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রধান অতিথি বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

  • সর্বশেষ