শিরোনাম
◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৯:৩৫ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমজাদ হোসেনের মরদেহ আসছে সোমবার

বিনোদন প্রতিবেদ : বরেণ্য নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ দেশে আসছে আগামী সোমবার। গত (১৪ ডিসেম্বর) শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মত্যৃু হয় তার।

গুণী এই নির্মাতাকে হারিয়ে চলচ্চিত্র অঙ্গনে শোকে কাতর। এখন সবাই অপেক্ষায় কখন তার মরদেহ দেশে আসবে এবং শেষবারের মতো দেখবেন।

বরেণ্য এই নির্মাতার মরদেহ দেশে আনা প্রস্তুতি চলছে। জানান আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল।

তিনি বলেন, ‘কাগজ পত্রের কিছু কাজ বাকি আছে। সেগুলো সম্পন্ন করার চেষ্টা চলছে। তাছাড়াও ব্যাংককে রোববার হলিডে এবং বাংলাদেশে বিজয় দিবসের ছুটি। তাই মরদেহ আনতে বিলম্ব হচ্ছে। আশা করছি সোমবারের মধ্যেই বাবাকে নিয়ে আসতে পারবো।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য প্রখ্যাত এই চলচ্চিত্রকারকে ২৭ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছিল ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে। তিনি প্রখ্যাত নিউরোসার্জন টিরা ট্যাংভিরিয়াপাইবুনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই চিকিৎসারত অবস্থায় মারা যান ৭৬ বছর বয়সী এই চলচ্চিত্র ব্যক্তিত্ব।

এদিকে তার মৃত্যুতে তিনদিনের শোক ঘোষণা করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। বন্ধ রয়েছে সবরকম চলচ্চিত্রের শুটিং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়