শিরোনাম
◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৮, ০১:১২ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় বৃহস্পতিবার শুরু হচ্ছে লেদারটেক বাংলাদেশ’র ৬ষ্ঠ মেলা

আদম মালেক : স্থানীয় শিল্পের দোরগোড়ায় চামড়া ও চামড়াজাত শিল্পের সর্বাধুনিক বৈশ্বিক প্রযুক্তি তুলে ধরতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চামড়া শিল্পের সবচেয়ে বড় ট্রেড শো ‘লেদারটেক বাংলাদেশ ২০১৮’। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় ৬ষ্ঠ বারের মতো আয়োজিত ৩ দিন ব্যাপী এ ট্রেড শোতে বাংলাদেশের চামড়া,চামড়াজাত পণ্য এবং ফুটওয়্যার শিল্পের জন্য প্রয়োজনীয় মেশিনারী, কম্পোনেন্ট,কেমিক্যাল এবং একসেসরিজ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও স্থানীয় প্রযুক্তি তুলে ধরা হবে।

সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মলনে এ কথা জানানো হয়। আসক ট্রেড এন্ড একজিবিশন্স প্রাইভেট লিমিটেড এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আসক ট্রেড এন্ড একজিবিশন্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান,পরিচালক নন্দ গোপাল কে,লেদার গুড্স এন্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোটার্স এসোসিয়েশন বাংলাদেশের সভাপতি সাইফুল ইসলাম ও পরিচালক রওশান আরা।

সংবাদ সম্মেলনে হয়,আইসিবির ৪ টা হলে আয়োজিত আন্তর্জাতিক এ প্রদর্শনীতে বিশ্বের ২০টি দেশের ৩০০টিরও বেশী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এসব প্রতিষ্ঠান ফিনিশ্ড লেদার,টেনিং লেদারের জন্য মেশিনারী,ম্যানুফেকচারিং ফুটওয়্যার ও চামড়াজাত পণ্য প্রদর্শন করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের এক বড় অংশ জুড়ে থাকবে ভারত ও চীনের বিভিন্ন কোম্পানী। তাছাড়া বাংলাদেশ, কোরিয়া,কোরিয়া তুরস্ক মিশর,ভিয়েতনাম,যুক্তরাজ্য,শ্রীলঙ্কাসহ আরও বেশ কয়টি দেশ এ প্রদর্শনীতে অংশগ্রহণ করবে।

সাইফুল ইসলাম বলেন, এ প্রদর্শনী হবে চামড়া ব্যবসায়ী ও মেশিনারী উৎপাদকদের মিলনমেলা। নির্বাচনের মাত্র ১ মাস বাকী। এ সময়ে এ মেলা আয়োজনের মধ্য দিয়ে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে, যে কোনো পরিস্থিতিতে আমরা ব্যবসা চালিয়ে যেতে সক্ষম।  সম্পাদনা-সোহেল রহমান

  • সর্বশেষ