শিরোনাম
◈ আ‌মে‌রিকার প‌ক্ষে ইরানে পাল্টা হামলা চালালো কাতার, সৌ‌দি আরবও হামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ◈ খামেনি হত্যার নিন্দা না করায় ভার‌তের অভ‌্যন্ত‌রেই সমালোচনার মুখে নরেন্দ্র মোদীর সরকার ◈ ম্যাচ জিতেও বা‌র্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মা‌দ্রিদ ◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৮, ০৫:৫৮ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমাবেশের কারণে আজ নয় আগামীকাল প্রধানমন্ত্রীকে চিঠি দেবে ঐক্যফ্রন্ট

সাব্বির আহমেদ : চট্টগ্রামে সমাবেশের কারণে আজ নয় আগামীকাল (২৮ অক্টোবর) ঘোষিত সাত দফা দাবি ও ১১টি লক্ষ্য সম্বলিত একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। পরে চিঠিটি নির্বাচন কমিশনকেও দেবে সরকারবিরোধী এ জোট। তফসিল ঘোষণার আগে যেকোনো একদিন তা দেওয়া হতে পারে। নিজেদের প্যাডে করে তারা এসব দাবি ও লক্ষ্যের কথা তুলে ধরবেন।

শনিবার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।

প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন এবং ওবাদুল কাদেরর বাসায় চিঠি পৌঁছে দেওয়ার দায়িত্ব পেয়েছেন ঐক্যফ্রন্টের দুই শীর্ষ নেতা গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর।

ওই চিঠির মাধ্যমে নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সরকারের প্রতি আহ্বান জানাবেন ঐক্যফ্রন্টের নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়