শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৮, ০৪:৩৩ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৮, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন না করার ঘোষণা অর্থমন্ত্রীর

অনলাইন ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আমি আর নির্বাচন করছি না। এ জন্য এটা আমার শেষ বক্তৃতা। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার জীবনে যা করতে সক্ষম হয়েছি, তার প্রধান কারণ হলো মানুষের দোয়া। মানুষের দোয়াই আমাকে উত্সাহিত করেছে। আমি অবসরে যাচ্ছি, এটা ঠিক তবে চলে যাচ্ছি না। সংশ্লিষ্ট থাকবো। তবে অর্থমন্ত্রীর যে গুরুদায়িত্ব, তা আর পালন করছি না।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে আনিত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী বলেন, পৃথিবীতে শেখ হাসিনার মানের তিন থেকে চারজন প্রধানমন্ত্রী রয়েছেন। তার সব ধ্যান-ধারণা জনকল্যাণে নিয়োজিত। এ রকম একজন নেতার অধীনে কাজ করে তাকে সহযোগিতা করাটা আমার জন্য সৌভাগ্যের বিষয়।

উল্লেখ্য, অর্থমন্ত্রী নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয়ে সংসদের বাইরে একাধিকবার মন্তব্য করলেও এই প্রথম জাতীয় সংসদে এ প্রসঙ্গে কথা বললেন। এর আগে তিনি সচিবালয় ও তার নির্বাচনী এলাকাসহ বিভিন্ন স্থানে একাধিকবার সংসদ নির্বাচন না করার কথা বলেছেন। সূত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়