শিরোনাম
◈ সমন্বিত উদ্যোগে দুই মহাসড়কে কমেছে যানজট, ফিরছে স্বস্তি ◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিল সন্দেহভাজন খুনি, গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১০:২৬ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংগাইরে ভেজাল বিরোধী অভিযান , ৫ দোকানে জরিমানা

সিরাজুল ইসলাম, সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি: সিংগাইর উপজেলার ধল্লা বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৫ দোকানদারকে ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ওই বাজারের বৈদ্য ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ২৫ হাজার, মূল্য তালিকা প্রদর্শন না করায় সাঈদ স্টোরকে ৫ হাজার ও কুদ্দুস ষ্টোরকে ৩ হাজার এবং মোটা কাগজের বক্স ব্যবহার করে ওজনে কম দেয়ার অপরাধে ফজল ও হক মিষ্টান্ন ভান্ডারকে ৬ হাজার টাকা জরিমানা করেন। এ অভিযানের খবরে বাজার ও আশ-পাশের ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে সটকে পড়েন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়