শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:১৮ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে পুলিশ স্টেশনে বোমা বিস্ফোরণে ৮ শিশু নিহত

মাহাদী আহমেদ : আফগানিস্তানের ফারিয়াব প্রদেশে বোমা বিস্ফোরণে অন্তত আট শিশু নিহত ও ছয় শিশু আহত হয়েছে।

উত্তরাঞ্চলীয় প্রদেশটির শিরিন তাগাব জেলা পুলিশ ঘটনাস্থলে বোমা পেতে রাখার জন্য তালেবানকে দায়ী করেছে।

গত সপ্তাহে তালেবানের হাতে জেলাটির পতন হয় বলে জানিয়েছে বিবিসি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুরা একটি পুলিশ স্টেশনের কাছে খেলার সময় বিস্ফোরণটি ঘটে। হতাহত শিশুদের সবার বয়স ছয় থেকে ১২ বছরের মধ্যে বলে জানিয়েছেন তারা।

আহত শিশুদের মধ্যে দুজন হাত-পা হারিয়েছে বলে আফগান গণমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। সঙ্কটজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিষয়ে তালেবানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।- আল-জাজিরা, বিডি নিউজ ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়