শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ০৬:৪৪ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে আগ্রাসীদের হাত ভেঙে দেওয়া হবে: ইরান

রাশিদ রিয়াজ : ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি নিক শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিতিশীলতা সৃষ্টির পাশাপাশি ইরানের সীমানার ভেতরে যুদ্ধ টেনে আনার চেষ্টা করছে। কিন্তু তারা অতীতের মতো এবারও ব্যর্থ হবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে আগ্রাসীদের হাত ভেঙে দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের যেখানেই আগ্রাসন চলবে সেখানেই আগ্রাসীদের হাত ভেঙে দেওয়ার ক্ষমতা ইরানের রয়েছে।

তিনি বলেন, ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের কেন্দ্র এবং গত পাঁচ বছরে শত্রুরা ইরাক ও সিরিয়াসহ গোটা মধ্যপ্রাচ্যে ইরানের কাছে পরাজিত হয়েছে। ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী রেজা তালায়ি নিক আরও বলেছেন, এখন ইরানের হাতে যেসব ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে তা দিয়ে নিমিষের মধ্যেই শত্রুর যে কোনো হুমকির জবাব দেওয়া সম্ভব।

গোটা বিশ্ব ইরানের প্রতিরোধের নীতিকে মডেল হিসেবে গ্রহণ করতে পারে- এ আশঙ্কায় আমেরিকা ও ইসরায়েল ভয় পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়