শিরোনাম
◈ ক্লাস ওয়ানে নিউরোসার্জন করার চেষ্টা করছি না, সহজভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর ◈ কাবুলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪০০ ◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৮, ০৫:৩৩ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০১৮, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিন আফ্রিকায় বন্দুক হামলায় ১১ জন নিহত, আহত ৪

মাহাদী আহমেদ : দক্ষিন আফ্রিকার অন্যতম প্রধান শহর জোহানেসবার্গে শনিবার এক বন্দুক হামলার ঘটনায় ১১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।
জোহানেসবার্গ পুলিশের মুখপাত্র জেই নাইকার জানান, হামলার শিকার সকলেই একটি ট্যাক্সি চালক সংগঠণের সদস্য। তারা তাদের এক সহকর্মীর অন্তেষ্ট্যিক্রিয়া অনুষ্ঠানে যোগদান শেষে একটি মিনিবাসে করে ফেরার পথে এ হামলার শিকার হন।

হামলার শিকার ১৫ জনের ১১ জনই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। বাকি আহত ৪ জনের অবস্থাও বেশ শঙ্কটাপন্ন।
তিনি আরও জানান, কোয়াজুলু-নাটাল প্রদেশের কোলেন্সো ও উইনেন শহরের মাঝামাঝি অবস্থানে এ হামলার ঘটনাটি ঘটে। হামলার শিকার সকলেই গওটেঙ্গ প্রদেশের অধিবাসী।

এ হামলাটি কারা চালিয়েছে সে সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে এটা হামলার শিকার ব্যক্তিদের সংগঠণের বিপরীত কোনও সংগঠণের কাজ হতে পারে।
এ বন্দুক হামলার ঘটনায় এখনও তদন্ত চলছে বলে জোহানেসবার্গ পুলিশ জানিয়েছে। - ফক্স নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়