শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী ◈ চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইরান ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও)

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৮, ০৭:৩৪ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০১৮, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রী রীতা ভাদুড়ির জীবনাবসান

ডেস্ক রিপোর্ট  : মঙ্গলবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেত্রী রীতা ভাদুড়ি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩। তাঁর শেষ অভিনয় দেখা গিয়েছিল 'স্টার ভারত'-এর টেলিভিশন শো 'নিমকি মুখিয়া'-তে। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন রীতা দেবী। ১০ দিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রীতার মৃত্যুর খবর সর্বপ্রথম জানান অভিনেতা শিশির শর্মা। এ দিন ফেসবুকে শিশির লেখেন ‘দুঃখের খবর, রীতা ভাদুড়ি আমাদের ছেড়ে গেলেন। আজ দুপুর ১২টা নাগাদ পারসি ওয়াডা রোডের শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। একজন অসাধারণ মানুষকে হারালাম। এই ইন্ডাস্ট্রির অনেকের কাছেই একজন মা ছিলেন রীতা দেবী। মাকে আমরা মিস করব।’

সম্প্রতি ‘নিমকি মুখিয়া’ বলে একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন রীতা ভাদুড়ি। প্রায় ৭০ টিরও বেশি ছবিতে দেখা গিয়েছিল রীতাকে। রাজ, জুলি, বেটা এবং আরও বেশ কিছু ছবিতে অভিনয় করে নিজের জাত চিনিয়েছিলেন রীতা দেবী। তিরিশেরও বেশি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। টেলিভিশনের সঙ্গেও যুক্ত ছিলেন দীর্ঘ দিন। তাঁর মৃত্যুতে অভিনয় জগতে শোকের ছায়া নেমে আসে। -আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়