শিরোনাম
◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার

প্রকাশিত : ২৯ জুন, ২০১৮, ০৬:২৮ সকাল
আপডেট : ২৯ জুন, ২০১৮, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেরুজালেমে তুরস্কের প্রভাব নিয়ে তিন আরব দেশের উদ্বেগ

আব্দুর রাজ্জাক: ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে তুরস্কের প্রভাব নিয়ে বিশ্ময়করভাবে উদ্বেগ প্রকাশ করেছে অন্তত ৩টি আরব দেশ। সৌদি আরব, জর্দান ও ফিলিস্তিন কর্তৃপক্ষ আলাদা আলাদাভাবে ইসরায়েলের প্রতি সতর্কতামূলক অভিযোগও পেশ করেছে। অঞ্চলটি ইতোমধ্যেই ইসরায়েল জবর দখল করে রেখেছে।

ইসরায়েলের অধিকৃত এলাকাটিতে তুরস্ক ইসরায়েল বিরোধী তৎপরতা চালাচ্ছে ও তাদের প্রভাব বৃদ্ধি করছে বলে তারা অভিযোগ করেছে। ঐ এলাকায় ইসলামপন্থীদের তুরস্কের ক্ষমতাসিন দল জাস্টিস এ- ফ্রিডম পার্টি (একেপি) সরাসরি রাজনৈতিক মদদ দিচ্ছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম হার্তজ।

জেরুজালেমের পার্শবর্তী আরব দেশগুলোর সাথেও তুরস্ক সুসম্পর্ক তৈরি করছে এবং এখানকার সমস্যাকে তারা নিজেদের সমস্যা মনে করছে বলে অভিযোগ করছে আমনান ও রামাল্লার কর্মকর্তারা। জেরুজালেমে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তুরস্কের ব্যাপারে খুবই সতর্ক অবস্থানে রয়েছে এমনকি তারা নিয়মিতই সেখানে তুরস্কের বিরুদ্ধে আরো বেশি সচেতনার অনুরোধ পাচ্ছে বলে জানিয়েছে হার্তজ। আল-জজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়