শিরোনাম
◈ ‘আমরা কখনোই তাদের ভুলব না’, ৯/১১-এর ২৫ বছর পূর্তিতে ট্রাম্প ◈ বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ ◈ যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী  ◈ বনানীতে ২০ বর্গফুট কবরের জায়গা ৪ কোটি টাকা, ফ্ল্যাটের দামের কাছাকাছি শেষ ঠিকানার খরচ ◈ ইউক্রেন যুদ্ধে ৫ লাখের বেশি রা‌শিয়ার সেনা সদস‌্য নিহত : ব্রিটিশ প্রতিরক্ষা প্রধান ◈ বিশ্ব ক্রীড়া র‍্যাংকিংয়ে ৪৮ ধাপ পতন, দক্ষিণ এশিয়ায় সবাইকে পেছনে ফেলে পিছিয়ে বাংলাদেশ ◈ বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ◈ মানুষের বর্জ্য শোধন করে সিমেন্টে মিশিয়ে কংক্রিট ৪২% বেশি শক্তিশালী করলেন ভারতীয় বিজ্ঞানীরা! ◈ কিশোরগঞ্জে গর্ভে থাকতেই সন্তান বিক্রির অভিযোগ, কটিয়াদীতে ৩ বছরে ৬০ হাজার থেকে ২ লাখ টাকায় ৪ শিশু বেচাকেনা! ◈ ভারতের সঙ্গে মতপার্থক্য হলে সামাল দেবে চীন! জিনপিং দিল্লি পৌঁছোনোর আগেই দুই দেশের সম্পর্ক নিয়ে মুখ খুললো বেজিং

প্রকাশিত : ০২ জুন, ২০১৮, ০৭:১৩ সকাল
আপডেট : ০২ জুন, ২০১৮, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীদের জন্য দোলনচাঁপা বাস

প্রতিবেদক : রাজধানীতে নারীদের জন্য চালু হলো ‘দোলনচাঁপা’ বাস সার্ভিস। বেসরকারি উদ্যোগে রাজধানীতে শুধু নারীদের জন্য চালু হয়েছে বাংলাদেশের বেসরকারি পরিবহন সংস্থার দোলনচাপা বাস সার্ভিস। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বাস চলাচল করছে। প্রাথমিকভাবে মতিঝিল-মিরপুর রুটে চলছে সার্ভিসটি। বর্তমানে ৩৬ আসন বিশিষ্ট দুটি বাস চালু করা হলেও আগামী দুই মাসের মধ্যে আরো ৮টি বাস চালু করা হবে। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাস সার্ভিস উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাসটিতে প্রাথমিক চিকিৎসা, সিসিটিভিসহ নিরাপদ ও আরামদায়ক ব্যবস্থা আছে। বাসগুলো মিরপুর সার্কেল থেকে আজিমপুর, মিরপুর ১২ থেকে মতিঝিল রুটে চলাচল করবে। ভারতীয় ভলভো আইশার ভেহিকল লিমিটেডের বাসটিতে মিরপুর ১২ থেকে মতিঝিল পর্যন্ত ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশের র‌্যাংস গ্রুপ এবং ভারতীয় ভলভো অাইশার ভেহিকল লিমিটেডের যৌথ উদ্যোগে দোলনচাপা বাস সার্ভিসটি চালু করা হয়। বেসরকারি ওই পরিবহন সংস্থা সূত্রে জানা যায়, দুই মাসের মধ্যে ঢাকা শহরে আরো ১০টি এই ধরনের বাস নামানো হবে। দুটি রুটে সব মিলিয়ে ৩০টি বাস নামানোর অনুমতি পাওয়া গেছে।

 

 

  • সর্বশেষ