শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ১১:২৪ দুপুর
আপডেট : ৩১ মে, ২০১৮, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রম আইন সংস্কার করতে যাচ্ছে জাপান

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: শ্রম আইন সংস্কার করতে যাচ্ছে জাপান। দেশটির সংসদের নিম্নকক্ষে বিতর্কিত এ বিলটি পাস করা হয়েছে বলে বার্তাসংস্থা এএফপির একটি প্রতিবেদনে জানানো হয়েছে। আইনটির বাস্তবায়ন হলে কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজ করার জন্য অর্থ পাবেনা কর্মজীবীরা। যদিও এখনো পর্যন্ত বিলটি সংসদের উচ্চকক্ষে যায়নি। মঙ্গলবার বিলটি সংসদের উচ্চপর্যায়ে পাস হলে তবেই এটি কার্যকর হবে।

এদিকে নিম্নকক্ষে পাস হওয়ার পরই একে ঘিরে সমালোচনা শুরু হয়েছে। সমালোচকদের মতে, অতিরিক্ত কাজ করার পরও অর্থ না দেয়া হলে অতিরিক্ত কাজের প্রতি আগ্রহ হারাবে সাধারণ শ্রমজীবীরা।

তবে বিলটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেও এএফপি’র প্রতিবেদনটিতে জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, যেই ব্যক্তি বছরে কমপক্ষে ১০.৭৫ মিলিয়ন আয় করবে। এই আইনটি তার জন্য বলবৎ হবে। অর্থাৎ ১০ মিলিয়নের নিচে অতিরিক্ত কাজের জন্য অর্থ পাবে।

যদিও শিনজো আবে সরকারের পক্ষ থেকে এ বিষয়টির পেছনে যুক্তি দেখিয়ে বলা হচ্ছে, ক্রমশ জনসংখ্যা কমে আসার এ চ্যালেঞ্জের জবাবে এ সংস্কারটি করা হচ্ছে। এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়