শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০৩:১৫ রাত
আপডেট : ২৮ মে, ২০১৮, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুসলিম দেশগুলোতে পোশাক রপ্তানিতে বাংলাদেশ চতুর্থ

বিশ্বজিৎ দত্ত: মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশগুলোতে পোশাক রপ্তানিতে বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। প্রধম স্থানে রয়েছে চীন তারপরে যথাক্রমে রয়েছে ভারত ও তুরস্ক। গত শুক্রবার বিশ্ব ইসলামী অর্থনীতি ২০১৭-১৮ সালের প্রকাশিত রিপোর্টে এ তথ্য দেয়া হয়েছে। রিপোর্টটি প্রকাশ করে থমসন রয়টার্স এসোসিয়েশন। রিপোর্টে বলা হয়, হিজাব ও ইসলামী পোশাক রপ্তানিতে বাংলাদেশ একটি বিশেষ স্থান অধিকার করেছে। ২০১৬-১৭ সালে মুসলিম দেশগুলোতে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান ছিল ৫ম। চতুর্থ স্থানে ছিল ইতালি। এবার বাংলাদেশের একধাপ অগ্রগতি হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানের কোনো পরিবর্তন হয়নি।

রিপোর্টের তথ্য অনুযায়ী,বিশ্বে ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়। এরমধ্যে মুসলিম দেশগুলোর রপ্তানির পরিমাণ ২৫৪ বিলিয়ন ডলার। যা বিশ্ব পোশাক বাণিজ্যের ১৬ শতাংশ। রিপোর্টে আশা প্রকাশ করা হয় আগামী ২০২২ সালে মুসলিম দেশগুলোর পোশাক রপ্তানি বৃদ্ধি পেয়ে ৩৭৩ বিলিয়ন ডলার হবে। কারণ ইসলামী দেশগুলোর পোশাক রপ্তানি প্রতিবছর ৭ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে।

বিশ্বে সবচেয়ে বেশি ৪১২ বিলিয়ন পোশাক ক্রয় করে যুক্তরাষ্ট্র। তারপরে চীন পোশাক ক্রয় করে ৩৫৭ বিলিয়ন ডলারের। ইন্ডিয়া ১০৮ বিলিয়ন ডলারের পোশাক ক্রয় করে ও যুক্তরাজ্য পোশাক ক্রয় করে ১১৬ বিলিয়ন ডলারের।

ইসলামী দেশগুলোতে চীন পোশাক রপ্তানি করে ১৮ বিলিয়ন ডলারের। ভারত রপ্তানি করে সাড়ে ৫ বিলিয়ন ডলার। তুরস্ক রপ্তানি করে ৩ বিলিয়ন ডলার। বাংলাদেশ রপ্তানি করে দেড় বিলিয়ন ডলারের পোশাক। উল্লেখ্য, বিশ্ব পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বিশ্বে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে চীন তার পরে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

  • সর্বশেষ