শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ২৪ মে, ২০১৮, ১২:০৭ দুপুর
আপডেট : ২৪ মে, ২০১৮, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে যাওয়ার আগে নিজের আমল ঠিক রাখতে মক্কায় পগবা

স্পাের্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে দলে যোগ দেয়ার আগে ইসলাম ধর্মাবলম্বীদের পুণ্যভূমি পবিত্র কাবা জিয়ারত করতে গেছেন ফ্রান্সের মিডফিল্ডার পল পগবা। সেখান থেকে একটি ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম একাউন্টে ভিডিওটি পোস্ট করে ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫ বছর বয়সী এই ফুটবল তারকা বলেছেন, ‘নিজের আমল ঠিক রাখার জন্যই মানুষ এখানে আসেন। এটি একটি সুন্দর জায়গা। সুন্দর সুন্দর সুন্দর.. ..আর এর অনুভুতি আমি বুঝিয়ে বলতে পারব না।’

পবিত্র কাবা শরিফকে সামনে নিয়ে ভিডিওটি ধারণ করেছেন এই ফরাসি তারকা। মস্কোগামী ফরাসি ফুটবল দলের গুরুত্বপূর্ণ এই সদস্য গত বছরও পবিত্র রমজান মাসে কাবা জিয়ারতে মক্কা গিয়েছিলেন।

গত সপ্তাহে বিবিসি’কে দেয়া সাক্ষাৎকারে পগবা বলেছিলেন, ‘সম্পূর্ণ মনসংযোগ নিয়ে তার ফরাসি সতীর্থদের বিশ্বকাপে যাওয়া উচিত। সেটি কৌশলগত দক্ষতার চেয়ে বেশি কার্যকর হবে।’ ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালিস্ট এবং ১৯৯৮ সালের শিরোপা জয়ী ফ্রান্স আসন্ন রাশিয়া বিশ্বকাপে ‘সি’ গ্রুপের হয়ে প্রথম পর্বে অংশ নিবে। গ্রুপের বাকী দলগুলো হচ্ছে ডেনমার্ক, অস্ট্রেলিয়া এবং পেরু।

আগামী ১৬ জুন কাজানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ফ্রান্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়