শিরোনাম
◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান!

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ০৪:৩৯ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৮, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেটিফ্লিক্সের সঙ্গে চলচ্চিত্র প্রযোজনায় মিশেল-বারাক ওবামা

ইমরুল শাহেদ : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা চলচ্চিত্র ও টিভি ধারাবাহিক প্রযোজনার জন্য ভিডিও কোম্পানি নেটফ্লিক্স ইনকর্পোরেশনের সঙ্গে কয়েক বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন। নেটফ্লিক্সের অফিসিয়াল ট্যুইটারে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তাদের প্রযোজনা সংস্থার নাম হাইয়ার গ্রাউন্ড প্রোডাকশন্স। এখান থেকে লিখিত চিত্রনাট্য, অলিখিত চিত্রনাট্যের ধারাবাহিক, ধারাবাহিক তথ্যচিত্র, তথ্যচিত্র এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজিত হবে।
ট্যুইটারে বলা হয়, ওবামা দম্পতি এগুলো নেটফ্লিক্সের জন্য নির্মাণ করবেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাদের এই চুক্তি থেকে মনে হচ্ছে হোয়াইট হাউজের সরকারি ভূমিকার চাইতে বর্তমান ভূমিকা হবে আরও বিস্তৃত।
বর্তমানে বিশ্বজুড়ে নেটফ্লিক্সের প্রায় ১২৫ মিলিয়ন গ্রাহক রয়েছে। এখানে ওবামা নির্ধারিত সরকারি বক্তব্যের বাইরে অনেক বেশি কিছু বলতে পারবেন। সাবেক এই প্রেসিডেন্ট তার বক্তব্য প্রচারের জন্য বরাবরই বই এবং দাতব্য কর্মের উপর নির্ভর করেছেন।
এক বিবৃতিতে বারাক ওবামা বলেছেন, ‘এটা একটা আনন্দের ব্যাপার। এই কাজের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ হবে। তাদের স্বার্থেই তাদেরকে বেশির ভাগ মানুষের সামনে উপস্থাপন করা হবে।’
তিনি বলেন, ‘নেটফ্লিক্সের অংশীদার হতে পেরে মিশেল এবং আমি অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে আমরা জনগণের আবেগ-অনুভূতিকে ভাগাভাগি করে নিতে পারব। যেসব সৃজনশীল মেধাবীরা মানুষের আবেগ-অনুভূতি ভাগাভাগি করতে সক্ষম তাদের কন্ঠস্বর আমরা বিশ্ব দরবারে পৌঁছে দিতে চাই।’ ইয়ন

  • সর্বশেষ