শিরোনাম
◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি ◈ ট্রাম্প‌কে চ‌্যা‌লেঞ্জ জানা‌তে উপসাগরীয় দেশগু‌লোর আট সেতু উ‌ড়ি‌য়ে দে‌বে ইরান

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০৫:৫৪ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় নির্বাচনের আগে ২সিটি নির্বাচন গুরুত্বের সাথে দেখছে ইসি: সিইসি

সাইদ রিপন: প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা বলেছেন, জাতীয় নির্বাচন খুব নিকটে। গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে ইসি। বিশেষ করে ঢাকার অদূরে গাজীপুর সিটি নির্বাচন আমাদের জন্য খুবই ‍গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে সকাল ১১টায় সিটি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় সিইসি এসব কথা বলেন।

সিইসি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যের বলেন, ইসি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ পরামর্শ আশা করছে। বিগত নির্বাচনগুলো যেভাবে সফল হয়েছে, এই ২ সিটির নির্বাচন সেভাবেই সফল হবে বলে আশা ব্যক্ত করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়