শিরোনাম
◈ বিদ্যুৎ-জ্বালানি সংকটে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা ◈ ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ◈ স্থানীয় নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআইতেও কড়াকড়ি ইসির ◈ কর ফাঁকি ঠেকাতে আয়-ব্যয়ে গরমিল পেলেই ব্যবস্থা নেবে এনবিআর ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান ◈ ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল : ৩৬ এসিল্যান্ডকে বদলি ◈ সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত, পানির স্তর বাড়ল ১০ ফুট ◈ একই দলে খেলবেন মেসি-রোনালদো, পূরণ হচ্ছে ভক্তদের আশা ◈ মানুষের আইকিউ যেভাবে বাড়ানো যায়, কী বলছে গবেষণা ◈ জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০৮:৩১ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় রোহিঙ্গা তল্লাশির নামে স্থানীয়দের হয়রানি, প্রতিবাদে সড়ক অবরোধ

শ.ম.গফুর, উখিয়া ( কক্সবাজার): মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে উখিয়া নিউ ফরেষ্ট অফিস সংলগ্ন স্থানে বসানো হয় পুলিশের চেকপোষ্ট। উক্ত চেকপোষ্ট বসানোর পর থেকে সাধারণ যাত্রীদের বিভিন্ন ভাবে হয়রানী এবং রোহিঙ্গাদের নিকট থেকে টাকা নিয়ে অবাধে বিচরণের সুযোগ দেওয়ার অভিযোগ রয়েছে।

পুলিশ চেকপোস্টে ঘেরাও করে রেখেছিলো উত্তেজিত জনতা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুতুপালং থেকে জানাযার নামাজ শেষে কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও উখিয়া বঙ্গমাতা মহিলা কলেজের অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী মন্টু সহ বেশ কয়েকজন গাড়ি যোগে উখিয়ার আসার পথে নিউ ফরেষ্ট অফিস সংলগ্ন চেকপোষ্টে পৌঁছলে গাড়িটি গতিরোধ করে চেকপোষ্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা। এসময় তাদের নিকট থেকে জাতীয় পরিচয়পত্র দেখতে চান।

পুলিশের হয়রানির প্রতিবাদে সড়ক যোগাযোগ প্রায় ১ ঘন্টা পর্যন্ত বন্ধ ছিল।

গাড়িতে থাকা জেলা পরিষদ সদস্য সহ অন্যান্যরা কার্ড বাসায় রেখে এসেছে বলে জানালে দায়িত্বরত পুলিশ তাদের সাথে দুর্ব্যবহার করে। ফলে উভয় পক্ষের বাক-বিতন্ডা লেগে যায়। তখন সাধারণ যাত্রী ও গাড়ি চালকেরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ এবং চেকপোষ্ট ঘেরাও করে।

এসময় দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।পরবর্তীতে দীর্ঘ ১ ঘন্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী, রাজাপালং ইউপির চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী এবং উখিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মিল্টনের মধ্যস্থতায় সড়ক যোগাযোগ সচল হয়।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, সামান্য ভুল বুঝাবুঝির কারণে ঘটনাটি সৃষ্টি হলেও পরে উভয়পক্ষের মধ্যস্থতায় তা সমাধান করা হয়েছে।

  • সর্বশেষ