শিরোনাম
◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ ◈ ইরানের কাছে অস্ত্র সরবরাহে কড়া বার্তা, ৫০% শুল্কের ঘোষণা ট্রাম্পের ◈ সাবেক ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে বিসিবি দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০৩:২৬ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুধবার সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি কিরগিজস্তান

এম এ রাশেদ: বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে আজ স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে শক্তিশালী কিরগিজস্তান। মিরপুর ইনডোর স্টেডিয়ামে বিকাল ৫টায় খেলা অনুষ্ঠিত হবে। একই দিনে প্রথম সেমিফাইনালে বিকাল ৩টায় নেপাল ও তুর্কমেনিস্তান পারস্পরের মোকাবেলা করবে।
উল্লেখ্য, গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে নেপালকে ৩-১ এবং দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে। একই গ্রুপ থেকে নেপাল রানার্সআপ হয়ে সেমিতে খেলার টিকিট পায়।
এদিকে আজ ‘বি’ গ্রুপ পর্বের শেষ ম্যাচে কিরগিস্তান ৩-২ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়