শিরোনাম
◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০১:৪৩ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন সফরে মোদি, সাক্ষাৎ করবেন শিয়ের সঙ্গে

আসিফুজ্জামান পৃথিল : স্বল্প সময়ের ব্যবধানে টানা দু’বার চীন সফর করতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী সপ্তাহেই আবার চীন যাবেন মোদী। এই সফরে তার চীনা প্রেসিডেন্ট শি জিং পিং এবং জেষ্ঠ্য নেতাদের সাথে বৈঠকের কথা রয়েছে। এছাড়াও জুনে সাংহাই কো-অপারেশন অরগানাইজেশন (এসসিও) সম্মেলনে অংশ নিতে চীন সফরের কথা রয়েছে মোদীর।

রোববার বেইজিং এ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে যৌথভাবে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই আগামী ২৭ এবং ২৮ এপ্রিল এই দুই নেতার বৈঠকের ঘোষণা দেন। ওয়াং-ই জানিয়েছেন দুই দেশের দ্বীপাক্ষিক সম্পর্কন্নোয়নের জন্য এই বৈঠকের আয়োজন করা হয়েছে। চীনের উহাং শহরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বর্তমানে ৮ জাতির এসসিও পররাষ্ট্র মন্ত্রীদের দুইদিনব্যাপী বৈঠকে অংশ নিতে চীন সফর করছেন সুষমা স্বরাজ।

এদিকে ওয়াং এর সাথে বৈঠকের পর সুষমা স্বরাজ পরষ্পরের ভাষা শেখার প্রতি গুরুত্ব আরোপ করেন। সুষমা বলেন, ‘যখন দু’জন বন্ধু একত্রে বসে, তারা কি চায়? তারা একসাথে নিজেদের হৃদয়ের কথা বলতে চায়। নিজেদের চিন্তা পরষ্পরের সাথে ভাগাভাগি করে নিতে চায় এবং আমাদের এজন্য ভাষা দরকার। আপনি যখন কথা বলবেন তখন আমার চীনা ভাষা বোঝা উচিৎ এবং আমি যখন হিন্দি বলবো তখন আপনারও সে ভাষা বোঝা উচিৎ।’

বিভিন্ন বিশ্বস্ত সূত্র বার্তা সংস্থা পিটিআই’কে জানিয়েছে বৈঠকে মোদী এবং শি জিং পিং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের ব্যাপারে আলোচনা করবেন। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর এটি মোদীর চতুর্থ চীন সফর। আগামী ৯-১০ জুন কিঙদাও শহরে অনুষ্ঠিতব্য এসসিও সম্মেলনে অংশ নিতে আরেকবার চীন সফর করবেন মোদী। - ডন, এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়