শিরোনাম
◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ০৯:২০ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চালক মুসলিম বলে ক্যাবের বুকিং বাতিল করল হিন্দু পরিষদের নেতা

ওমর শাহ: চালক মুসলিম হওয়ায় ওলা ক্যাবের বুকিং বাতিল করলেন ভারতের লখনউয়ের বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা। পরে অভিষেক মিশ্র নামে ওই ভিএইচপি নেতা টুইটও করেন। গত শুক্রবার টুইটে জানান, ‘ক্যাব বুকিং বাতিল করলাম, কারণ চালক একজন মুসলিম। কোন জেহাদি মানুষকে আমি আমার অর্থ দিতে চাই না’। বিষয়টি সামনে আসার পরই শুরু হয়েছে বিতর্ক। নিশানা করা হয়েছে অভিষেককে।

এরপরই রোববার এই কাজের জন্য নিজের স্বপক্ষে যুক্তিও দিয়েছেন অভিষেক। নিজেকে একজন হিন্দুত্ববাদী নেতা বলে পরিচয় দেওয়া অভিষেক টুইট করে জানান, জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় আট বছরের এক কিশোরীকে গণধর্ণণ ও খুনের ঘটনার পরই বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলিতে হিন্দু দেব-দেবীদের সম্পর্কে বিতর্কিত পোস্ট করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় হিন্দু দেব-দেবী ও প্রতীকের ভাবমূর্তি কালিমাল্পিত করার প্রতিবাদেই তিনি এই কাজটি করেছেন। তিনি আরও বলেন, ‘মানুষ এখন আমাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করছে। আমার কি ভাল-মন্দ লাগার ওপর কোনো অধিকার নেই? কাঠুয়ার ঘটনায় তারা যদি ক্যাবে হনুমানের পোস্টার লাগিয়ে তার বিরুদ্ধে প্রচারণা চালাতে পারে, হিন্দু দেব-দেবীদের নিন্দা করতে পারে, তবে তারা তো তার উত্তর পাবেই’।
এদিকে এই ঘটনার পরই টুইটারে প্রতিবাদের ঝড় ওঠে। সমালোচনা করেন দেশটির বিভিন্ন রাজনৈতিক নেতারাও। দলের পক্ষ থেকেও এই ঘটনার নিন্দা করা হয়েছে। ভিএইচপি মুখপাত্র শরদ শর্মা নিশ্চিত করেছেন যে, অভিষেক মিশ্র একজন ভিএইচপি কর্মী। কিন্তু টুইটার পোস্ট সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত অভিমত। এর সঙ্গে দলের কোন সম্পর্ক নেই।

বিষয়টি নিয়ে মুখ খুলেছে ওলা ক্যাব কর্তৃপক্ষও। তারা জানিয়েছে, ‘আমাদের মতো রাষ্ট্রে ওলা একটা ধর্মনিরপেক্ষ প্ল্যাটফর্ম। এখানে আমরা চালক, গ্রাহকদের মধ্যে জাতি, ধর্ম বা লিঙ্গের ভিত্তিতে কোন বিভেদ তৈরি করতে চাই না। আমরা সকল গ্রাহক ও চালকদের সবসময়ই সম্মান দিয়ে থাকি’। সূত্র: ডেইলি সিয়াসাত

  • সর্বশেষ