শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:১৩ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুপ্রবেশের অভিযোগে ভারতে ৬ বাংলাদেশি আটক

মাছুম বিল্লাহ : অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করার অভিযোগে ৬ জন বাংলাদেশি আটক করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার বারাকপুর কল্যাণী হাইওয়ের কাঁকিনাড়া পানপুর মোড় থেকে তাদেক আটক করে পুলিশ।

শুক্রবার ওই বাংলাদেশিদের পশ্চিমবঙ্গের বারাকপুর আদালতে তোলা হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে নাকা তল্লাশির সময় বারাকপুর থেকে কল্যাণী মুখী একটি সাদা অ্যাম্বাসাডারকে দেখে সন্দেহ হয় পুলিশের। সঙ্গে সঙ্গে গাড়িটিকে আটক করেন তারা। জানা গেছে, অ্যাম্বাসাডারটিতে চালকসহ মোট ৭ জন যাত্রী ছিল। তাদের কাছে পরিচয়পত্র দেখতে চান পুলিশ। কিন্তু সঠিক পরিচয়পত্র না থাকায় ধৃতরা পুলিশের কাছে অবৈধ ভাবে ভারতে প্রবেশের কথা স্বীকার করে নেয়। সঙ্গে সঙ্গে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায় জগদ্দল থানার পুলিশ।

জানা গেছে, অবৈধ উপায়ে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল তারা। তাদের মধ্যে একজন অ্যাম্বাসাডার গাড়ির চালক ও বাকি ৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। তবে তারা কী উদ্দেশ্যে ভারতে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। আটক বাংলাদেশিদের নাম পরিচয় জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়