শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ১০:৪৩ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে উ. কোরিয়া

সজিব সরকার: আমেরিকার জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে ফের শ’ শ’ ক্ষেপণাস্ত্র ও রকেটের প্রদর্শনী করতে যাচ্ছে উত্তর কোরিয়া। এতে দূর পাল্লার অনেক ক্ষেপণাত্র থাকবে বলে উত্তর কোরিয়ার দুইটি সংবাদ মাধ্যম গতকাল বুধবার সিএনএনকে এ তথ্য জানায়।
ওই প্যারেডে উল্লেখযোগ্য সংখ্যক আন্ত:মহাদেশীয় (ইন্টারকন্টিনেন্টাল) ক্ষেপণাস্ত্র হুয়াসং-১৫ মিসাইল দেখা যেতে পারে, যা গত নভেম্বরে উত্তর কোরিয়া প্রথম পরীক্ষা করেছিল। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, অদূর ভবিষ্যতে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে। মূলত ওই অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনীর প্রতি কঠোর বার্তা পৌঁছে দিতেই পরীক্ষা চালানো হতে পারে।
অবশ্য এবারের প্যারেডে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে তথ্য সংগ্রহ করার সুযোগ দেয়া হবে না বলে জানানো হয়। অথচ, গত এপ্রিলে পিয়ংইয়ং-এ অনুষ্ঠিত প্যারেডের চিত্র বিশ্বে প্রচার করতে উত্তর কোরিয়াই বিদেশি সংবাদ মাধ্যমগুলোকে আমন্ত্রণ জানিয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়