শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৫:২০ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফ্রিকান ইউনিয়নকে মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়ায় অংশ নিতে মাহমুদ আব্বাসের আহবান

আব্দুর রাজ্জাক: ইসরায়েল-ফিলিস্তিন শান্তিপ্রক্রিয়ায় অংশ নিতে আফ্রিকান ইউনিয়নকে আহবান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়নের ৩০তম সম্মেলনে যোগ দিয়ে এক বক্তৃতায় বলেন, আফ্রিকান ইউনিয়নের সদস্যদের মধ্যস্থতায় ১৯৮০ সালে স্বাক্ষরিত শান্তিচুক্তির ৪৭৮টি রেজ্যুলেশন রচিত হয়। স্বাক্ষরিত চুক্তিটির বাস্তবায়ন জেরাজালেমে কূটনৈতিক মিশন স্থাপন প্রতিরোধ করতে পারে। তাই তিনি সবার প্রতি চুক্তিটি বাস্তবায়নে সহযোগিতার দাবি জানান।

তিনি আরও বলেন, আফ্রিকান ইউনিয়ন যেন এমন কোনও সিদ্ধান্ত না নেয় যা জাতিসংঘের শান্তি-আলোচনাকে ব্যাহত করতে পারে। জেরুজালেম উভয় রাষ্ট্রের রাজধানী হবে এতে কেউ কাউকে বঞ্চিত করতে পারবে না।

তিনি হতাশা ব্যক্ত করে বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র মূলত নিজেদের শান্তি-আলোচনা থেকে সরিয়ে নিয়েছে। জাতিসংঘ ও চুক্তিস্বাক্ষরকারী রাষ্ট্রগুলোর সাথে প্রতারণা করেছে। তারা আর কোনও শান্তি-আলোচনায় মধ্যস্থতার অধিকার রাখে না।

উল্লেখ্য, গত ৫ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা দিয়ে সেখানে তাদের দূতাবাস স্থানান্তরের নির্দেশনা জারি করে। তার ঘোষণার পর থেকে ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনা বৃৃদ্ধি পেতে থাকে এবং ফিলিস্তিনে সহায়তাকারী অন্যতম দাতারাষ্ট্র হওয়া সত্তে¡ও যুক্তরাষ্ট্রকে শান্তি-আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে মানতে অস্বীকৃতি জানায়। আনাদোলু

  • সর্বশেষ