শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ১০:৪২ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর বড় বোনের মৃত্যুর অভিযোগ

ডেস্ক রিপোর্ট :  দিনাজপুরদিনাজপুরের চিরিরবন্দরে দুলাভাইয়ের বিরুদ্ধে স্ত্রীর বড় বোন মর্জিনা আক্তারকে খুনের অভিযোগ উঠেছে। এসময় স্ত্রী সোনিয়াও আহত হয়েছেন। পুলিশ দুলাভাই শুভকে আটক করেছে। সোমবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ফাতেমা খাতুন সোনিয়ার সঙ্গে মালয়েশিয়া প্রবাসী কুমিল্লা জেলার আব্দুল্লাহ শুভর মোবাইল ফোনে প্রেম হয়। পরে তারা বিয়েও করেন। শ্বশুরবাড়িতে গিয়ে সোনিয়া জানতে পারেন —শুভর আরেক স্ত্রী আছে। পরে সোনিয়া সেখান থেকে চলে এসে স্বামীকে তালাক দেন। তালাকের পর থেকে সোনিয়া তার দুলাভাই আমিনুর রশিদ বকুলের দিনাজপুরের বাড়িতে থাকছিল।

ওসি জানান, সোমবার বিকাল ৩টার দিকে সোনিয়ার স্বামী শুভ আরও দুই জনকে সঙ্গে নিয়ে উপজেলা চত্বরে সোনিয়ার বাড়িতে আসে। কথা কাটাকাটির একপর্যায়ে তারা সোনিয়াকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় বড় বোন মর্জিনা আক্তার বাধা দেয়। তখন তারা মর্জিনাকেও কোপায়। এতে ঘটনাস্থলেই মর্জিনার মৃত্যু হয়। পরে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে শুভকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এসময় অন্য দুই জন পালিয়ে যায়।

স্বজনরা জানান, বিকালে আহত সোনিয়া ও আটক শুভকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সোনিয়াকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। banglatribune

  • সর্বশেষ