শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৯:৩৪ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাবুলে হামলার বদলা নেব : আশরাফ ঘানি

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের রাজধানী কাবুলে সম্প্রতি একের পর এক হামলায় শত শত মানুষের মৃত্যু হয়েছে। এ কারণে দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

তিনি বলেন, “যারা এ দেশের নয় এবং দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদেরকে বুঝতে হবে যে, আমরা প্রতিটি রক্তকণার বদলা নেব।”

এক সংবাদ সম্মেলনে ঘানি বলেন, বিচ্ছিন্নতা থেকে মুক্তি পেতে তালেবান বিদ্রোহীরা সহিংস তৎপরতা চালাচ্ছে।

রাজধানী কাবুল ও অন্যান্য স্থানে সাম্প্রতিক দিনগুলোতে ঘটা একের পর এক সন্ত্রাসী হামলার বেশিরভাগেরই দায় স্বীকার করেছে তালেবান জঙ্গি গোষ্ঠী। এসব হামলায় প্রায় ২শ’ জন নিহত এবং আরো বহু মানুষ আহত হয়েছে।

সোমবার কাবুলে একটি সামরিক একাডেমিতে জঙ্গিদের হামলায় ১১ সেনা নিহত হয়েছে। এ নিয়ে গত নয়দিনে কাবুলে চতুর্থবারের মতো বড় ধরনের জঙ্গি হামলা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) । এর দুইদিন আগেই কাবুলের কেন্দ্রস্থলে ভয়াবহ অ্যাম্বুলেন্স বোমা হামলায় শতাধিক মানুষ নিহত হয়। আর এর সপ্তাহ খানেক আগে শহরটির ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জঙ্গিদের চালানো আরেক হামলায় আরো ২২ জন নিহত হয়েছিল।
ওই দুটি হামলারই দায় স্বীকার করেছে তালেবান।

আফগানিস্তানের জঙ্গিগোষ্ঠীগুলো যে এখনও প্রাণঘাতী হামলা চালাতে সক্ষম কয়েকদিনের লাগাতার হামলাই তা প্রমাণ করেছে। সূত্র: বিডিনিউজ ২৪

  • সর্বশেষ