শিরোনাম
◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ১০:০৬ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্র-ছাত্রীদের জিম্মি করে আন্দোলন করা ঠিক নয়

অধ্যাপক ড. ফরিদ উদ্দিন

একটি স্কুলে প্রধান শিক্ষক না থাকলে স্কুলের নিয়ম কানুন, পড়াশোনার একটু বিঘœ ঘটবে, এটিই স্বাভাবিক। তাহলে ১৭ হাজার ৬১৫টি স্কুলে নিশ্চয় পড়াশোনার বিঘœ ঘটছে। এই গুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সরকারকে ভাবা উচিত। একটি প্রতিষ্ঠান ভালোভাবে না চললে, এটির কুফলটি ভোগ করতে হয় শিক্ষার্থীদের। সব সমস্যার ভার পড়ে শিক্ষার্থীদের উপর। তাহলে তারা পড়াশোনা করবে কিভাবে? এই দিকে আবার শিক্ষকরা বিভিন্ন সময় মানববন্ধন অনশন নিয়ে ব্যস্ত থাকে। এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কারা চালায়? কারা ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেয়? এগুলোর একটি সমাধান হওয়া উচিত। ছাত্র-ছাত্রীদের জন্যই শিক্ষক। তাদের জিম্মি করেতো কোনো আন্দোলন করা ঠিক নয়। আগে তাদের সঠিকভাবে পড়াশোনার ব্যবস্থা করতে হবে। তারপর যে কোনো আন্দোলন, অনশন করতে হবে।  আর যে স্কুলগুলোতে প্রধান শিক্ষক নেই, অতি তাড়াতাড়ি প্রধান শিক্ষক নিয়োগ দিতে হবে। প্রতিটি স্কুলে প্রধান শিক্ষক হওয়ার মতো যোগ্য লোক থাকে। সেখান থেকে বাছাই করে নিয়োগ দিলেই হয়। না হলে, প্রধান শিক্ষকের কাজ কর্মগুলো সঠিকভাবে অন্যরা পরিচালনা করতে পারবে না। যার দায়িত্ব সেই সঠিকভাবে পালন করতে পারে।

পরিচতি : ভিসি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মতামত গ্রহণ : গাজী খায়রুল আলম, সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ