শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৬:৫৮ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোকো-প্রধানমন্ত্রীর বৈঠক, এক চুক্তি ও চার সমঝোতা সই

জুয়াইরিয়া ফৌজিয়া: বাংলাদেশে সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দ্বি-পাক্ষিক বৈঠক শেষে দু’দেশের মধ্যে একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের চুক্তিতে দু’দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও জ্বালানি খাতে পরস্পরকে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এই চুক্তিতে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।

এছাড়া মৎস্যসম্পদ আহরণ সংক্রান্ত বিষয়ে যৌথ সম্মতিপত্র, এলএনজি টার্মিনালে অবকাঠামো উন্নয়ন এবং এলএনজি আমদানি সংক্রান্ত বিষয়ে সমঝোতা সই হয়।

বৈঠকের আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে যান সফররত তিনি। এসময় তাকে স্বাগত জানান বঙ্গবন্ধু পরিবারের সদস্য রিদওয়ান মুজিব সিদ্দিক ববি। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন উইদোদে।

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উইদোদো। বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতাও পালন করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।

সূত্র : যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়