শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ ফ্যামিলি কার্ড উদ্বোধন ১০ মার্চ, প্রত্যেক পরিবার পাবে ২৫০০ টাকা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৭:০৭ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে অপহৃত যুবক উদ্ধার, মুক্তিপণের টাকাসহ গ্রেফতার ৪

নুরুল আমিন হাসান : রাজধানীর আদাবর থেকে অপহৃত শাহারিয়া শীমান্ত নামের এক অপহৃত যুবককে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। উদ্ধারকালে অপহরণকারী চক্রের কাছ থেকে বিকাশের মাধ্যমে আদায়তৃক মুক্তিপণের টাকা ও গাড়ীসহ অপহরণকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অপহরণকারী চক্রের সদস্যরা হল, রিয়াজ (২০), জাহিদ (২০), আব্দুল করিম হ্ওালাদার (২৭) ও ইউসুফ হাওলাদারকে (২২) গ্রেফতার করা হয়েছে।

রাজধানীর আদাবর থানাধীন ৫ নম্বর সড়কের বি’ব্লকের নবোদয় হাউজিং হতে বুধবার রাত ৩টার দিকে তাদেরকে গ্রেফতার করা হলেও বৃহস্পতিবার রাতে র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, আদাবর থানাধীন নবোদয় হাউজিং থেকে গত বুধবার সন্ধ্যায় শাহারিয়ারকে অপহরণ করে অপহরণকারীরা। পরবর্তীতে সাদা রংয়ের একটি প্রাইভেটকারে তুলে আদাবর এলাকার নির্জন পুরাতন একটা বাড়ীতে নিয়ে যায়। পরে তাকে আটকে রেখে অপহরণকারীরা তার পিতা শরিফ আলমের কাছে মুক্তিপণ হিসাবে এক লাখ টাকা দাবি করে। টাকা না দিলে শাহারিয়ারকে মেরে ফেলারও হুমকি দেয়।

এমতাবস্থায় শরিফ তার ছেরের জীবন বাঁচাতে ওই রাতেই দুই দফায় ২০ হাজার ২শত টাকা পাঠায়। টাকা পাঠানোর পরও তারা আরো ৭০ হাজার টাকা দাবি করলে তারা

পরবর্তীতে তিনি কোন উপায় না পেয়ে র‌্যাব-২ কে বিস্তারিত জানালে র‌্যাব আদাবরে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের চার জনকে গ্রেফতার করে। অপরদিকে জামাল ও সানি ওরফে বিয়ার সানিসহ জন পালিয়ে যায়। গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে মুক্তিপণের টাকা, ৭টি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে অপহরণকারী জানায়, ‘তারা পরস্পর যোগসাজস করিয়া এই ধরনের ঘটনা ঘটিয়েছে’। অপহরণের সাথে জড়িত অপর অন্যান্য দুষ্কৃতিকারীদের গ্রেফতারের জন্য ব্যাপক গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়