শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৩ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহিংসাকে অস্ত্র করে ভারতে আগুন লাগাচ্ছে বিজেপি: রাহুল

আবু সাইদ: ‘পদ্মাবত’ নিয়ে বিজেপিকে আক্রমণ করে ট্যুইট রাহুল গান্ধীর । বিজেপি শাসিত চারটি রাজ্যে ছবিটি দেখানো হচ্ছে না মাল্টিপ্লেক্সে। যেখানে যেখানে ছবিটি মুক্তি পেয়েছে আজ, সেখানেও হিংসাত্মক বিক্ষোভ চলছে। রাস্তায় নেমেছে ‘পদ্মাবত’ বিরোধীরা। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ছবিটিতে ইতিহাসের বিকৃতি ঘটানোর অভিযোগে ক্ষিপ্ত, অশান্ত হয়ে ওঠা রাজপুত করনি সেনা নামে সংগঠনের প্রবল বিরোধিতার মধ্যেই স্কুলবাসের ওপর পাথর ছুঁড়েছে বিক্ষোভকারীরা।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেস সভাপতি বলেছেন, শিশুদের ওপর হামলার এমন বড় অজুহাত বোধহয় আর হবে না। হিংসা ও ঘৃণা দুর্বল, কাপুরুষের অস্ত্র। বিজেপি হিংসা, ঘৃণাকে ব্যবহার করছে, যা আমাদের সারা দেশে আগুন লাগাচ্ছে।

বুধবার গুরুগ্রামে শিশু ছাত্রদের নিয়ে যাওয়া একটি স্কুলবাসে ইট-পাথর ছোঁড়ে একদল বিক্ষোভকারী। বাসের জানালার কাঁচ ভাঙলেও সৌভাগ্যবশতঃ আঘাত পায়নি কোনও ছাত্র।

এক স্কুলকর্মী জানান, বাসটি স্কুল থেকে বেরতেই হামলা হয়। পুলিশও ওদের সামলাতে পারেনি। বাচ্চারা কোনওমতে বাসের আসনের আড়ালে থেকে নিজেদের বাঁচায়।  - টাইমস অব ইন্ডিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়