শিরোনাম
◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৫ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতার ৭৫-বছরে নয়া উচ্চতায় পৌঁছবে ভারত: রামনাথ কোবিন্দ

নয়াদিল্লি প্রতিনিধি :স্বাধীনতার পচাত্তর বছরে নয়া উচ্চতায় পৌঁছবে ভারত। ৬৯তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে এমনটাই বললেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷

একবিংশ শতকের মধ্যেই এক নয়া উচ্চতায় পৌঁছবে ভারত৷ দেশকে স্বাধীন করতে ভারতীয় সেনাদের ভূমিকা একদিকে যেমন অনস্বীকার্য, তেমন দেশকে এক নয়া উচ্চতার মাপকাঠিতে পৌঁছানোর জন্য দেশের কৃষকদেরও ধন্যবাদ জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ এছাড়াও সংবিধানের রচয়িতারাও দেশকে এক নয়া উচ্চতার মাপকাঠিতে পৌঁছানোর জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন৷ পাশাপাশি দেশকে উচ্চতার শিখরে পৌঁছে দিতে

নিজেদের প্রাণ দিয়ে দেশকে স্বাধীনতার দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন ভারতীয় সেনারা৷ তাই প্রজাতন্ত্র দিবসের শুরুতেই সেনাদের স্যালুট জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ দেশের জনসাধারণকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে সেনাদের ধন্যবাদ দিয়ে ভাষণ শুরু করলেন তিনি৷ শুরুতেই ব্রিটিশের কবল থেকে দেশকে রক্ষার জন্য ভারতীয় সেনাদের ভূয়সী প্রশংসা করলেন তিনি৷ দেশের জন্য প্রাণ দিতেও দ্বিধাবোধ করেন নি সেনারা৷ আজ তাদের জন্যই দেশ স্বাধীন হয়েছে৷ শুধু সেনাদের প্রশংসাই নয়৷ গণতন্ত্রের স্তম্ভই হল সাধারণ মানুষ৷ রাষ্ট্রপতি পদের দায়িত্বে আসার পর এই প্রথম জাতির উদ্দেশে ভাষণে সেনাদের প্রশংসায় পঞ্চমুখ৷

পাশাপাশি তিনি বলেন, দেশের স্বাধীনতা কারোওর একার সাফল্য নয়৷ সকলের মিলিত প্রচেষ্টাতেই আজ দেশ স্বাধীন হয়েছে৷ দেশকে তাই উন্নতির শিখরে পৌঁছতে দেশের সাধারণ জনগণকেই দায়িত্ব নিতে হবে৷ সকলের মিলিত প্রচেষ্টাই দেশকে আরও উন্নত করতে পারে৷ তাই দেশের যুবসম্প্রদায়কে আরও উদ্বুদ্ধ করে তুলতে হবে৷ পাশাপাশি তাদের শিক্ষার বিষয়েও বিশেষ নজর দিতে হবে৷ কারণ শিক্ষাই একমাত্র ভালো-মন্দের মধ্যে বিভেদ করতে সক্ষম৷ ডিজিটাল ইকোনমি, জিওনমিক্স, রোবোটিক্স এবং অটোমেশনের দিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে৷ এই সমস্ত বিষয়গুলিও দেশকে উন্নত করে তুলতে পারে৷

তবে, শুধু শিক্ষাই নয়৷ শিশুরা যাতে অপুষ্টিতে না ভোগেন সেই বিষয়টি নিয়েও এদিন আলোকপাত করলেন রাষ্ট্রপতি৷ পাশাপাশি তিনি আরও বলেন, অনাথ শিশুদের এবং ঘরছাড়া মানুষদের প্রতিও বিশেষ নজর দেওয়ার কথা তিনি বলেন৷ কারণ দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে হলে একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে দেশবাসীকে৷ দেশ থেকে দারিদ্রতা এবং ক্ষুধার্ত দূর করতে হবে৷ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কাল্যে তাই দেশবাসীর সামনে এক নয়া লক্ষ্য স্থির করলেন রাষ্ট্রপতি৷

  • সর্বশেষ