শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০২:১৯ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আল-আমীন আনাম: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরে যাচ্ছেন। এ দিন বিকেলে প্রধানমন্ত্রী রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মহানগর আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন।

বৃহস্পতিবার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এ তথ্য জানিয়েছেন।

ডাবলু সরকার জানান, ওইদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর দুপুরে তিনি রাজশাহী সফরে যাওয়ার সম্মতি দিয়েছেন। সফরসূচি অনুযায়ী, বিকেলে প্রধানমন্ত্রী যোগ দেবেন জনসভায়। এই জনসভা সফল করতে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বুধবার রাতে মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার সকালে তারা জনসভার জন্য নির্ধারিত মাঠ পরিদর্শন করেছেন।

২০০৮ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর রাজশাহীতে প্রধানমন্ত্রীর পঞ্চম সফর এটি। এর আগে গত বছরের ১৪ সেপ্টেম্বর রাজশাহী সফরে গিয়েছিলেন শেখ হাসিনা। এ ছাড়া ২০১১ সালের ২৪ নভেম্বর রাজশাহীর মাদ্রাসা ময়দানে, ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর বাগমারায় এবং ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি চারঘাটে আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়