শিরোনাম
◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের ◈ ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদে‌শির মৃত্যু

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৪ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদরের সন্তান আরাফাত রহমান কোকো

শামসুজ্জামান দুদু : শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। সেই সাথে সাবেক রাষ্ট্রপতি এবং বেগম খালেদা জিয়া তিন বারের প্রধানমন্ত্রী। তাদের অত্যন্ত আদরের সন্তান আরাফাত রহমান কোকো। তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না এবং তিনি কোনো রকম কোনো বিতর্কে ছিলেন না। কিন্তু শুধুমাত্র তিনি রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ার কারণে এক-এগারোর সরকার বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করে।

দেশবাসি জানে, শুধুমাত্র রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ার কারণে তাদের ওপর অমানসিক নির্যাতন করা হয়। সেই নির্যাতনের পরেই তিনি অসুস্থ হন এবং পরবর্তিতে মৃত্যুবরণ করেন। আরাফাত রহমান রাজনীতিতে না থাকলেও রাজনৈতিক পরিবারের সদস্য। ক্রিয়া সংগঠক হিসাবে দেশে তার সুখ্যাতি ছিল। তার মৃত্যুতে জিয়া পরিবার যেমন ক্ষতিগ্রস্থ হয়েছে, তেমনি বাংলাদেশের ক্রীড়া অঙ্গনও ক্ষতিগ্রস্থ হয়েছে।

পরিচিতি : ভাইস চেয়ারম্যান, বিএনপি
মতামত গ্রহণ : লিয়ন মীর
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়