শিরোনাম
◈ আসল দুধের আড়ালে ভেজালের কারখানা, ফাঁস হলো নকল দুধ তৈরির কৌশল (ভিডিও) ◈ রাতারাতি কোটিপতি হতে বান্ধবীদের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি, সফলতা আসতেই সব ভেস্তে দিল পুলিশ!(ভিডিও) ◈ পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪ ◈ ডলারের দামে ফের ঊর্ধ্বগতি, উদ্বেগে ব্যাংক ও আমদানিকারকরা ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পের ওপর প্রভাব খাটাতে চায় সৌদি আরব ◈ ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ অগাস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ শেখ হাসিনা ◈ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের  ◈ প্রাপ্তবয়স্ক নারীদের স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ◈ হাসিনার ছবি সরানোর পর ছেলে জড়িয়ে ধরে বলেছিল, ‘মা, আমি তোমাকে নিয়ে গর্বিত’ ◈ বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা ইস্যুতে আরব আমিরাতের সঙ্গে সরকারের যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৯:১৬ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশুখাদ্য কেলেঙ্কারি তৃতীয় মামলায় ৫ বছরের জেল লালুর

রাশিদ রিয়াজ : পশুখাদ্য কেলেঙ্কারির তৃতীয় মামলাতে দোষী সাব্যস্ত হবার পর ৫ বছরের কারাদ- দেওয়া হয়েছে ভারতীয় রাজনীতিবিদ লালুপ্রসাদ যাদবকে। বুধবার সকালে এ রায় ঘোষণা করেন বিশেষ সিবিআই আদালতের বিচারপতি এসএস প্রসাদ। একইসঙ্গে লালুর ৫ লাখ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। চাঁইবাসা ট্রেজারি থেকে বেআইনি ভাবে ৩৩.৬৭ কোটি টাকার তোলার দায়ে শাস্তি পেলেন লালুপ্রসাদ যাদব।

পশুখাদ্য কেলেঙ্কারির দ’টি মামলায় আগেই দোষী সাব্যস্ত হয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। তৃতীয় মামলাতেও তাকে দোষী ঘোষণা করল আদালত। লালুপ্রসাদের পাশাপাশি চাঁইবাসা ট্রেজারির ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র। পশুখাদ্য কেলেঙ্কারির দ্বিতীয় মামলার জগন্নাথ মিশ্রকে নিরাপরাধ ঘোষণা করা হলেও তৃতীয় মামলায় রেহাই পেলেন না তিনি। তাকেও ৫ বছরের কারাদ- ও ৫ লাখ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।

তৃতীয় ওই মামলাটিতে লালুপ্রসাদের বিরুদ্ধে ১৯৯২-৯৩ সালে ভুয়া চিঠি ব্যবহার করে ৩৩.৬৭ কোটি টাকা চাঁইবাসা ট্রেজারি থেকে তোলার অভিযোগ প্রমাণিত হয়েছে। সেখানে সরকার অনুমোদিত অর্থের পরিমাণ ছিল ৭.১০ লক্ষ টাকা। পশুখাদ্য কেলেঙ্কারির মোট ৫৬ জন অভিযুক্তের মধ্যে রয়েছেন ঝাড়খন্ডের সাবেক মুখ্যসচিব সজল চক্রবর্তী। যে সময়ে এই বিপুল পরিমাণ অর্থের কেলেঙ্কারীতে সেই সময় পশ্চিম সিংভূম জেলার ডেপুটি কমিশনার পদে দায়িত্বে ছিলেন তিনি।

এর আগে পশুখাদ্য কেলেঙ্কারির দ্বিতীয় মামলায় দোষী প্রমাণিত হয়ে বর্তমানে রাঁচির বিরসা মু-া জেলে রয়েছেন লালুপ্রসাদ। গত ৬ জানুয়ারি দেওঘর ট্রেজারি থেকে আর্থিক নয়ছয়ের ঘটনায় তাকে সাড়ে তিন বছরের কারাদ- দেয় বিশেষ সিবিআই আদালত। এর আগে ২০১৩ সালে পশুখাদ্য কেলেঙ্কারির প্রথম মামলায় দোষী সাব্যস্ত হয়ে ৫ বছরের কারাদ- হয় তার। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়